
পড়াশোনা ব্যবসা প্রশাসনে। সাংবাদিকতার সঙ্গে যুক্ত এক যুগেরও বেশি সময় ধরে। সাংবাদিকতার বাইরেও নানা ধরনের লেখালেখির সঙ্গে যুক্ত।। দুটি গ্রন্থের লেখক।

গত ৩৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা বেশিরভাগ সময়ই দুই নেত্রীর দখলে থেকেছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা পালা করেই বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। তবে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছর টানা প্রধানমন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন শেখ হাসিনা। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে

১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে ২০৭ আসনে জয় পেয়েছিল দলটি। ৭৯’র নির্বাচনের ৪৬ বছর পর দলটি তার প্রতিষ্ঠাকালীন সাফল্যকে ছাড়িয়ে গেল। ১৯৯৬ সালের একতরফা ও বির

১৯৯৪ সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যা! কিছুক্ষণ আগে আইসিসি ট্রফির অতি গুরুত্বপূর্ণ এক ম্যাচে কেনিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। কেনিয়ার ২৯৫ রানের পাহাড় টপকানোর অভিযানে বাংলাদেশ থেমেছে মাত্র ১৩ রানের দূরত্বে। সেই হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। চুরানব্বইয়ের ফেব্রুয়ারি মাস

“একটা কথা বলতে চাই, এই যে আইয়ুব বাচ্চুর মতো একজন শিল্পীকে মৃত্যুর পর মরনোত্তর একুশে পদক দেওয়া হয়েছে, ওনাকে যদি জীবিত অবস্থায় পদকটা দেওয়া হতো, তাহলে খুব ভালো হতো। উনি সম্মননাটা দেখে যেতে পারতেন। আমি এতটুকুই শুধু বলতে চাই।”

সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এমনকি সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আসছে আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে।

এটা তো অস্বীকারের কোনো উপায় নেই যে, ক্রিকেট চলেই ভারতের টাকায়। এ নিয়ে তাদের বড়াইয়ের অন্ত নেই। পরবর্তী সময়ে যেটা হবে, তা হলো, ভারত নানা দিক দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করবে।

কী অসাধারণ এক বিদায়! লাখো মানুষের ভালোবাসায় বিদায়। এমন সৌভাগ্য আসলে কয়জনের হয়? দেশটির নাম যখন বাংলাদেশ, তখন সেই ‘সৌভাগ্য’ যেন আরও দুর্লভ হয়ে ওঠে

সংসদ ভবনের পেছনে স্বামীর কবরের পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া। দাফনের আগে মানিক মিয়া অ্যাভিনিউতে হবে তার নামাজে জানাজা। এ যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি।
বিএনপিকে নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছিলেন খালেদা জিয়া। ক্যান্টনমেন্টের অলিন্দে গড়ে ওঠা রাজনৈতিক দলটিকে তিনি নিয়ে গিয়েছিলেন জনতার কাছে। গণতান্ত্রিক সংগ্রামের অগ্নিপরীক্ষায় নিজে উত্তীর্ণ হয়েছেন, দলকেও করেছেন উত্তীর্ণ।

বিপিএল মানেই যেন বিতর্ক। মাঠের খেলার বাইরে মাঠের বাইরের বিষয় নিয়েই বেশি খবর। বাংলাদেশের এই টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ যেন খবরের চেয়ে বেখবরের জন্যই বেশি বিখ্যাত। প্রতিটি সংস্করণ যেন নতুন নতুন বিতর্কের জন্মদাতা। বিপিএলকে তাই ‘বিতর্ক লিগ’ বললে বাড়িয়ে বলা হয় না।

অবশেষে তারেক রহমান ফিরছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তিনি বিএনপির রাজনীতিকে কোন উচ্চতায় নিতে পারেন, সেটিই দেখার অপেক্ষায় সবাই।

চীন–পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক সেই ১৯৫১ সাল থেকেই প্রতিশ্রুতির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের প্রতি চীনের ‘নৈতিক’ সমর্থন ছিল। পাকিস্তানকে অস্ত্রও সরবরাহ করেছিল তারা। কিন্তু পাকিস্তানকে বাঁচাতে শেষ পর্যন্ত সৈন্য দিয়ে সহায়তা দেয়নি কেন তারা?

কবি মেহেরুন্নেছার মিরপুর ৬ নম্বর সেকশনের বাড়িতে হামলা চালায় স্বাধীনতাবিরোধী বিহারি সন্ত্রাসীরা। জানা যায় মিরপুরের সে সময়ের কুখ্যাত বিহারি সন্ত্রাসী নেহাল গুণ্ডা, হাসিব হাশমী, আখতার গুণ্ডা ও আব্বাস চেয়ারম্যান দলবল নিয়ে মেহেরুন্নেছাদের বাড়ি আক্রমণ করে।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল প্রায় চার বছর। এরপর থেকেই জাতীয় পার্টি মানেই দ্বন্দ্ব আর কোন্দল। দল ভেঙেছে সাতবার। ভাঙা–গড়ার খেলায় জাতীয় পার্টির সঙ্গে পেরে ওঠার মতো কেউ–ই নেই বাংলাদেশের রাজনীতিতে

বঙ্গভবনে ফিরে মনজুর রশীদ খান এরশাদকে সেনা সদরের ঘটনাবলি জানান। এরশাদ বেশ ভেঙে পড়েন। সেনাবাহিনীর কর্মকর্তারা যে তার সমর্থনে নেই, এটা তিনি মেনেই নিতে পারছিলেন না। তিনি সেই সময় সেনাবাহিনীতে তার সেই সময়ের সবচেয়ে অনুগত জেনারেল রফিকুল ইসলামের খোঁজ করেন। মেজর জেনারেল রফিকুল ইসলাম ছিলেন সাভারে অবস্থিত নবম

বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও দেশের ক্লাবগুলো সেই উন্মাদনা বাণিজ্যিকভাবে কাজে লাগাতে ব্যর্থ। আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংসের মতো ক্লাবগুলোতে নেই পেশাদারত্ব, বিশ্বব্যাপি যে ফুটবল লাভজনক একটা ব্যবসা, সেখানে ফুটবল-বাণিজ্য থেকে অনেক দূরে বাংলাদেশের ক্লাবগুলো।

কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০৭ রানে গুটিয়ে গিয়ে ৭৪ রানের বিশাল জয়, অতীতের সেই জয়গুলোকে খুব করে মনে করাচ্ছিল। যতোই বিশ্বকাপ নিয়ে শঙ্কা থাক আর প্রেম ও যুদ্ধের সেই উদাহরণ টানা হোক, যে জয় ‘আয়োজন করে’ পাওয়া, তাতে আনন্দের পরিমাণ কমই থাকে।

বাঁধভাঙা উল্লাসের রেশ মিলিয়ে যেতে না যেতেই হার দেখা গোল, ভাবাই যায় না। গোটা ব্যাপারটাই পাগলাটে। ফুটবলপ্রেমীদের অনেকের মুখেই আক্ষেপ, ‘এমন ব্যাপার বাংলাদেশ ফুটবলের সঙ্গেই বারবার কেন ঘটে? ফুটবল কেন বারবার আমাদের কাঁদায়?

১৯৯৭ সালে ব্রিটেন যখন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয় তখন তাদের ৫০ বছর স্বায়ত্ত্বশাসনের অধিকার দিয়েছিল চীন। ২০৪৭ সালে সেই ব্যবস্থার অবসান হবে। হংকং পুরোপুরি হয়ে যাবে চীনের অধীনে। তখন হংকং হবে শুধুই চীনের একটি প্রদেশ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ মোহাম্মদ মহসিন এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ। তিনি কি আদৌ বেঁচে আছেন?

রেডিওর যুগের সেই স্মৃতি মন থেকে সহজে মুছে ফেলার নয়। রেডিও শুধুমাত্র একটি যন্ত্র ছিল না, সে ছিল প্রেমিক, যে খবর দিত দিনের… আর ঘুম পাড়াত গান শুনিয়ে রাতের।

সূর্যকুমার এরপর যেটি বলেছেন, তার সারসংক্ষেপ হলো, একটা ক্রিকেট ম্যাচকে দ্বৈরথ তখনই বলা যায়, যখন সেটিতে প্রতিদ্বন্দ্বিতার আবহ থাকে। প্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চ থাকে। কিন্তু যে লড়াইয়ে এক প্রতিপক্ষ শুধু জিততেই থাকে, সেটিকে কি দ্বৈরথ বলা ঠিক?

আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন একটি দেশের বিরুদ্ধে, সে দেশের মাটিতে খেলবেন না, তাদের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না, সেই দেশের কারও হাত থেকে পুরস্কার নেবেন না, এসব খেলার চেতনার পুরোপুরি বিরোধী। ভারতের বিরুদ্ধে এ ধরনের সমালোচনা বহু পুরোনো।

দুনিয়ার বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবিধানেও গণভোট নামের একটি ব্যবস্থার বিধান আছে। এখনো পর্যন্ত বাংলাদেশে তিনবার গণভোট হয়েছে। যার সর্বশেষটি অনুষ্ঠিত হয়েছে ৩৪ বছর আগে।